ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:২৪, ২২ এপ্রিল ২০২১

আলো স্বল্পতায় খেলা শেষ, দ্বিতীয় দিনেও এগিয়ে টাইগাররা

আলো স্বল্পতার কারণে ২৫ ওভার বাকি থাকতেই বাংলাদেশ আর শ্রীলংকার মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করার ঘোষণা দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে। তবে দ্বিতীয় দিন শেষেও এগিয়ে রয়েছে বাংলাদেশ।

২৫ ওভারের ঘাটতি পোষাতে ম্যাচের বাকি তিনদিন খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, অর্থাৎ ৯.৪৫ মিনিটে। দিনে মোট ৯৮ ওভার খেলা চেষ্টা করা হবে। ৫.১৫ মিনিটে আগামী তিন দিনের খেলা শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে।

পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রানে অপরাজিত আছেন।

এর আগে ৩০২ রানে ২ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এদিন প্রথম সেশনটা কোনো ক্ষতি ছাড়াই পার করে টাইগাররা। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত আউট হন।

ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা এই ব্যাটার লাহিরু কুমারার করা ডেলিভারিটি একটু দ্রুতই খেলে ফেলেন। ফলে তাকেই ফিরতি ক্যাচ দেন। সাজঘরে ফেরার আগে ১৬৩ রান করেন শান্ত। ৩৭৮ বল মোকাবেলা করেন তিনি, যেখানে ১৭টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন একটি ছক্কাও।

শান্ত বিদায় নেয়ার কিছু পরে ১২৭ রানে আউট হন মুমিনুল হক। টাইগার অধিনায়ক ক্যারিয়ারে সবচেয়ে বেশি ডেলিভারি মোকাবেলা করা ইনিংসটি ১১টি চারের সাহায্যে সাজান। এটি ছিল বাংলাদেশের বাইরে তার প্রথম টেস্ট শতক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়