Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৩৫, ২৪ এপ্রিল ২০২১

মেয়ের জন্মদিনে সাকিব আল হাসানের আবেগঘন পোস্ট

ইররাম হাসান

ইররাম হাসান

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের দ্বিতীয় কন্যা ইররাম হাসানের জন্মদিন আজ। ২০২০ সালের এই দিনে সাকিব-শিশিরের কোলজুড়ে আসে সে।

বর্তমানে আইপিএল খেলার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন সাকিব। কিন্তু মেয়ে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলেন নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইররামের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, 'শুভ প্রথম জন্মদিন আমার সুন্দরী এরাম। তুমি তোমার নামের মতোই স্বর্গের একটি টুকরা। তুমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি সত্যিকারের নেয়ামত এবং আমি আমার নিজের জান্নাত ঘরে পেয়ে কৃতজ্ঞ! আলহামদুলিল্লাহ।'

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি। আর চলতি বছরের ১৬ মার্চ সাকিব দম্পতির কোলজুড়ে আসে ছেলে ঈজাহ আল হাসান।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়