স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১২:৩৬, ২৯ এপ্রিল ২০২১
টস জিতেছে শ্রীলঙ্কা, ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের ট্রফি নিজেদের করে নেওয়ার লক্ষ্য টাইগারদের।
তবে সে লক্ষ্যে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারাত্নে। ফলে আগে ফিল্ডিংয়ে নামতে হবে বাংলাদেশকে।
ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে লঙ্কান অধিনায়ক জানিয়েছেন, শুরুতে ব্যাটিং সহজ হবে এই উইকেটে। তবে পরে বোলারদের জন্যও সুবিধা থাকতে পারে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিং নিতেন।
এ নিয়ে অষ্টম টেস্টে অধিনায়কত্ব করছেন অধিনায়ক মুমিনুল। এর আগের সাত টেস্টে টস জিতেছেন চারবার, হেরেছেন তিনবার। জয় মিলেছে মাত্র এক ম্যাচে। সেই ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। এবার চতুর্থবারের মতো টস হারলেন মুমিনুল।
আইনিউজ/এসডি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















