স্পোর্টস ডেস্ক
আপডেট: ২১:৫৫, ৩০ এপ্রিল ২০২১
দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৪৬৯ রান
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন হতাশায় কেটেছে টাইগারদের। কিন্তু দ্বিতীয় দিনে আক্ষেপ ঘোচানোর সম্ভাবনা দেখিয়েছিলেন বোলাররা। কিন্তু দিন শেষ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা।
শেষ সেশনের খেলায় বাধা দিয়েছে প্রকৃতি। বৃষ্টির কারণে একবার খেলা বন্ধ রাখতে হয়েছে। পরে দ্বিতীয় দফায় শুরু হলেও আকাশ মেঘে ঢেকে থাকায় আলোক স্বল্পতায় আগেভাগেই থামাতে হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৯ রান।
এক উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল লংকানরা। আগের দিনের সেঞ্চুরিয়ান লাহিরু থিরিমান্নে এদিন ইনিংস বড় করার দিকেই মনোযোগী ছিলেন। তবে প্রথম ঘণ্টা পেরোতেই তাসকিনের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
আউট হওয়ার আগে ১৪০ রান করেন থিরিমান্নে। তার জায়গায় নামা ম্যাথিউস রানের খাতা খোলার আগে তৃতীয় বলেই কট বিহাইন্ড হয়েছিলেন। তবে বাংলাদেশের কেউ আবেদন না করায় বেঁচে যান এই অলরাউন্ডার।
ভাগ্যক্রমে জীবন পেলেও তা বড় করতে পারেননি ম্যাথিউস। তাসকিনেরই বলে উইকেটের পেছনে লিটনের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ৫ রান করে আউট হন তিনি। তার জায়গায় নামা ধনঞ্জয় ডি সিলভা মাত্র ২ রানে তাইজুলের বলে স্লিপে শান্তকে ক্যাচ দেন।
প্রথম সেশনে ২৬ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪৩ রান দেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও সাফল্যের ধারা অব্যাহত রাখে টাইগাররা। একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূরণ করেন ওশাডা ফার্নান্দো। বিপদজনক হয়ে ওঠা এই ব্যাটসম্যানকে ৮১ রানে লিটনের ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান মিরাজ।
এর ঠিক আগের ওভারে নিশাংকাকে লো বলে বোল্ড করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তাসকিন। দ্বিতীয় দিনে মাত্র ৯১ রান যোগ করতেই পাঁচ উইকেট তুলে নিয়ে লংকানদের অল্প রানে বেঁধে ফেলার সম্ভাবনা জাগায় বোলাররা। কিন্তু ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ে সেই সুযোগ আর কাজে লাগানো যায়নি।
বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে অবিচ্ছেদ্য ৮৭ রানের জুটি গড়েন নিরোধান ডিকওয়েলা ও রমেশ মেন্ডিস। দুজনে যথাক্রমে ৬৪ ও ২২ রানে অপরাজিত আছেন।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















