Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ১ মে ২০২১
আপডেট: ১২:৪৩, ১ মে ২০২১

ম্যাচ শুরু তামিমের ফিফটি দিয়ে

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার তামিম ইকবালের ফিফটিতে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ৬৭ রান। এর আগে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ৫৪ রানে এবং সাইফ ১৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দেখে-শুনে খেলতে থাকেন লঙ্কান দুই ওপেনার। মাটি কামড়ে ব্যাট করতে থাকায় উইকেটের দেখা পাচ্ছিল না সফরকারীরা।

করুনারত্নে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। এটি তার ক্যারিয়ারের ১২তম শত রানের ইনিংস। অন্যদিকে সেঞ্চুরি পূর্ণ করেছেন আরেক ওপেনার লাহিরু থিরিমিান্নে। দুজনের ওপেনিং জুটি থেমেছে ২০৯ রানে।

অভিষিক্ত পেসার শরিফুল ইসলামের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন করুনারত্নে। ১৯০ বলে ১১৮ রানে আউট হন তিনি। প্রথমদিনে ১ উইকেটে ২৯১ রান তুলে লঙ্কানরা।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ব্যক্তিগত অর্ধশত রান পূর্ণ করেন ফার্নান্দো। আপনতালে খেলতে থাকেন তিনি। অন্যদিকে ১৪০ রান তুলে তাসকিন আহমেদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেন থিরিমান্নে। পরের উইকেটে ব্যাট করতে আসা ম্যাথিউসকে মাত্র ৫ রানে ফেরান । তাসকিনের পর বল হাতে সফল তাইজুল ইসলামও। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেনি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভা। এই লঙ্কান ব্যাটসম্যান আউট হয়েছেন মাত্র ২ রানে।

আইনিউজ/এসডি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়