Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭, ৩ মে ২০২১
আপডেট: ০০:২৩, ৪ মে ২০২১

করোনার হানা আইপিএলে, আক্রান্ত কেকেআরের দুই ক্রিকেটার

অবশেষে করোনা হানা দিলো আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের মধ্যে দু’জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে আহেমদাবাদে আজ অনুষ্ঠিতব্য বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

কেকেআরের দুই খেলোয়াড় স্পিনার বরুন চক্রবর্তী এবং পেসার সন্দিপ ওয়ারিয়রের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর সাপোর্ট স্টাফসহ পুরো কেকেআর দলটিকেই আইসোলেশনে রাখা হয়েছে।

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় লেগে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরুর বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল কলকাতা নাইটরাইডার্সের।

তবে টুর্নামেন্টে মোটেই ভালো জায়গায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে আট দলের টুর্নামেন্টে সাত নম্বরে রয়েছে কিং খানের দল।

আইপিএল শুরু হওয়ার পর বায়ো-সিকিউরের মধ্যে এটাই প্রথম করোনা আক্রান্ত হওয়ার ঘটনা। প্রশ্ন উঠেছে, কিভাবে এমন বায়ো সিকিউর পরিবেশের মধ্যে করোনা প্রবেশ করলো? জানা গেছে, সম্প্রতি দলের কর্মকর্তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে বায়ো সিকিউর পরিবেশ ত্যাগ করে কাঁধের ইনজুরিতে স্ক্যান করাতে গিয়েছিলেন বরুন চক্রবর্তী। সেখান থেকেই হয়তো তিনি আক্রান্ত হতে পারেন।

আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কেকেআরকে এখন আগামী কয়েকদিন শুধু টেস্টের মধ্য দিয়েই যেতে হবে। আরও কয়েকদফা টেস্ট করা হবে,আর কোনো পজিটিভ কেস আছে কি না জানার জন্য।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়