স্পোর্টস ডেস্ক
আপডেট: ০০:৩১, ৬ মে ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিরিজ খেলতে ১৬ মে বাংলাদেশে আসবে লংকান দল। বাংলাদেশ পৌঁছে দুইদিনের কোয়ারেন্টিন শেষে তারা অনুশীলনে নামবে। ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) একটি প্রস্তুতি ম্যাচ হবে।
২৩ মে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। একদিনের বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৫ মে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে ২৮ মে।
করোনা পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে থেকে সিরিজ খেলবে দুই দল। সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
২৯ মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে শ্রীলংকা দলের।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে শ্রীলঙ্কা থেকে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১-০ তে সিরিজটি হেরেছে টাইগাররা।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















