স্পোর্টস ডেস্ক
আপডেট: ২০:৪৮, ৯ মে ২০২১
‘সকল মায়ের জীবন হোক সুখের’
মে মাসের দ্বিতীয় রোববারকে বিশ্ব ‘মা’ দিবস হিসেবে পালন করা হয়। সেই হিসেবে আজ মা দিবস। দিনটিতে বিশ্বজুড়ে অনেকেই মায়ের প্রতি ভালোবাসা জানাচ্ছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে নিজেদের ভালোবাসা তুলে ধরেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সকল মা’য়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা’।
সাকিব আল হাসান লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরো সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা’।
টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন, ‘মা দিবসের শুভেচ্ছা। পৃথিবীর সকল মায়েদের স্যালুট’।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লেখেন, ‘সবাইকে সালাম ও মা দিবসের ভালবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তার মাকে হারিয়েছেন এই অতিমারীতে, আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে। আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মূর্হুত এমনভাবে কাটাই যেন তারা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবীদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা’।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















