স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১১:১৯, ১০ মে ২০২১
শীর্ষেই থাকছে অ্যাতলেটিকো মাদ্রিদ
লা-লিগার ম্যাচে শনিবার রাতে বার্সেলোনা-অ্যাতলেটিকোর মধ্যকার ম্যাচটি গোল শূন্যতে ড্র হওয়াতে রিয়াল মাদ্রিদের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার এক সুযোগের সৃষ্টি হয়েছিল। কিন্তু রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচটি ২-২ গোল ব্যবধানে ড্র হলে টেবিলে সবার উপরে আর উঠা হলো না সার্জিও রামোসদের। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানেই থাকছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
চলতি মৌসুমে মুখোমুখি দেখাতে হোম এবং অ্যাওয়ে কোনো ম্যাচেই বার্সেলোনা কিংবা অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারেনি জিনেদিন জিদানের রিয়াল। তাই সেভিয়ার বিপক্ষে ম্যাচ জিতে সমান পয়েন্ট নিয়েও অ্যাতলেটিকোকে পেছনে ফেলার সুযোগ পেয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। এরপরও ম্যাচটি ড্র করে দুইয়ে উঠেছে তারা। আর এখনো লা-লিগার শিরোপা জেতার সমীহ সম্ভাবনাও রয়েছে।
ম্যাচে প্রথম সুযোগেই জালে বল পাঠিয়েছিলেন বেনজেমা। তবে তাকে ক্রস বাড়ানো আলভারো ওদ্রিওসোলা বল ধরার সময় অফসাইডে ছিলেন।
তবে তাদের চাপ ধরে রাখার মাঝেই ২২ তম মিনিটে এগিয়ে যায় সেভিয়া। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ইভান রাকিতিচ হেডে জটলার মধ্যে খুঁজে নেন ফের্নান্দোকে। নিঁখুত শটৈ বল জালে জড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
৬৭ তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে ক্রুসের পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন আগের মিনিটেই মদ্রিচের বদলি নামা আসেনসিও।
৭৫ তম মিনিটে ইভান রাকিতিচের সফল স্পট কিকে ফের এগিয়ে যায় সফররকারীরা। জয় নিয়েই মাঠ ছাড়বে ছাড়বে এমন অবস্থায় নিজেদের জালে নিজেই বল জড়ান দিয়েগো কার্লোস। আর তাতেই স্বস্তির ড্র পেয়ে যায় রিয়াল মাদ্রিদ।
আইনিউজ/এসডি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















