Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ২০ মে ২০২১
আপডেট: ২০:৪৬, ২০ মে ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কোয়ারেন্টাইন পর্ব শেষে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোটের কারণে বাদ পড়েছেন রুবেল হোসেন ও হাসান মাহমুদ। প্রাথমিক দলে থাকলেও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ইমরুল কায়েস ও নাজমুল হোসেন শান্তর।

স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাইজুল ইসলাম, নাঈম শেখ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবকে।

এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ২৩ মে। ২৫ মে হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম

স্ট্যান্ড বাই

নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়