স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৮:৩৮, ২২ মে ২০২১
করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন
খালেদ মাহমুদ সুজন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
শনিবার (২২ মে) গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
জানা গেছে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল সুজনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি টাইগারদের সঙ্গে থাকতে পারবেন না।
এ বিষয়ে আকরাম খান বলেন, করোনায় আক্রান্ত হওয়ায় সে (সুজন) দলের সঙ্গে নেই। তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো।
এর আগে দুই টেস্ট সিরিজের জন্য টিম লিডার হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন সুজন। সেখান থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। করোনা পরীক্ষায় দুইবার নেগেটিভ আসার পর লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। তবে ঈদের ছুটির পর ১৮ মে থেকে টাইগারদের অনুশীলন শুরু হলেও মাঠে দেখা যায়নি সুজনকে।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















