Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ২৬ মে ২০২১
আপডেট: ১৯:১৩, ২৬ মে ২০২১

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের শেষ ওয়ানডের স্কোয়াড ঘোষণা

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের শেষটিতে শুক্রবার সফরকারীদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল। এই ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার নাঈম শেখ।

বুধবার বিসিবি মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। 

গত ২০ মে (বৃহস্পতিবার) ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। পাশাপাশি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল ৪ জনকে।  সেখান থেকেই যোগ করা হলো নাইম শেখকে। 

সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দলে ছিলেন নাঈম। কিন্তু সেখানে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরেন তিনি। এরপর তার জায়গা হয়নি শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে। কিন্তু শেষ ম্যাচে হুট করেই ডাক পড়ল তার।

লিটন দাস, তামিম ইকবাল ও সৌম্য সরকারের পর ওপেনিং পজিশনে দলের চতুর্থ ব্যাটসম্যান হতে যাচ্ছেন নাঈম শেখ। ধারণা করা হচ্ছে, শেষ ম্যাচে লিটন দাসের বদলে তাকেই একাদশে রাখা হবে।  

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়