Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ২৮ মে ২০২১
আপডেট: ১৩:৪৬, ২৮ মে ২০২১

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

ঝোড়ো আবহাওয়ার কারণে টসের সময় পিছিয়ে যায় বেশ কয়েক মিনিট। সাবধানতাবশত মিরপুর শেরে বাংলার উইকেট ঢেকেও দেওয়া হয়।

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। হয়েছে ইতিহাসও। এবার লক্ষ্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া। যে মিশনে শুক্রবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।

প্রথম দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের নজির গড়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই শেষ ম্যাচটা জিতলে লঙ্কানদের প্রথমবার হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাবে টাইগাররা। সঙ্গে আইসিসি সুপার লিগে গুরুত্বপূর্ণ আরও ১০ পয়েন্ট যোগ করা যাবে।

সিরিজের প্রথম ম্যাচটি ৩৩ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে নেয় স্বাগতিকেরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাতিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়