ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২৮ মে ২০২১
আপডেট: ১৬:০৭, ২৮ মে ২০২১

আবারও তাসকিনের আঘাত, ফিরলেন মেন্ডিস

সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে বাংলাদেশ। বাঁচা মরার লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেছিল সফরকারীরা। কিন্তু তাসকিন আহমেদ তাদের অগ্রযাত্রায় বাঁধা হয়ে দাঁড়িয়েছেন।

অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটিটি যখন বাংলাদেশের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, তখন আবার আঘাত হানেন তাসকিন। তার তৃতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরে গেছেন কুশল মেন্ডিস।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩৬ ওভারে তিন উইকেট হারিয়ে ২০০ রান। 

এই ম্যাচে সিরিজে প্রথমবারের মতো টস হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা।

এরপর শুরুর ধারা বজায় রেখে প্রায় প্রতি ওভারেই রান তুলেছেন পেরেরা ও গুনাথিলাকা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা যোগ করেন ৭৭ রান। দুজনের ব্যাটে যখন ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার অপেক্ষায় লংকানরা, তখনই আঘাত হেনে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাসকিন।

দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে ৩৯ রান করা গুনাথিলাকাকে বোল্ড করেন তাসকিন। এরপর একই ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাথুম নিশাংকাকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান এই পেসার।

এর কিছু পরে ফিফটি পূরণ করেন কুশল পেরেরা। ৪৪ বলে এই মাইলফলকে পৌঁছান লংকান অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন কুশল মেন্ডিস। দুজনের ৬৯ রানের জুটিতে আবারো ম্যাচে আধিপত্য বিস্তারের পথে ছিল শ্রীলংকা।

এমতাবস্থায় আক্রমণে এসেই দল ও নিজের তৃতীয় উইকেট শিকার করেন তাসকিন। ২২ রান করা মেন্ডিসকে অধিনায়ক তামিমের ক্যাচে পরিণত করেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়