Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ২৮ মে ২০২১
আপডেট: ২০:২৯, ২৮ মে ২০২১

হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

সফরকারী শ্রীলংকাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করতে ২৮৭ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। তবে রান তাড়া করতে নেমে সুবিধাজনক অবস্থায় নেই বাংলাদেশ। চতুর্থ উইকেট হিসেবে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম।

আগের দুই ম্যাচে ৮৪ আর ১২৫ রানের ইনিংসে দলকে জেতানো মুশফিক এবার সেট হয়ে আউট হলেন ২৮ রানে। বাংলাদেশের জয়ের আশা কার্যত শেষ তার আউটেই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান।

রমেশ মেন্ডিসকে রিভার্স সুইপের মতো বিলাসী শট খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ হন মোসাদ্দেক। ৭২ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫১ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

দুশমন্ত চামিরা আজ বল হাতে আগুন ঝরিয়েছেন। তাতেই মূলত পুড়ছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। লঙ্কান এই ডানহাতি এই পেসারকে খেলতে গিয়ে রীতিমত নাভিশ্বাস উঠেছে স্বাগতিকদের। ২৮ রানেই তারা হারিয়ে বসে ৩ উইকেট।

৯ রানে ২ উইকেট হারানোর পর দলকে লড়াইয়ে ফেরাতে যথাসাধ্য চেষ্টা করছিলেন তামিম। তার সেই চেষ্টা থামে চামিরার অফস্ট্যাম্পের বাইরে দুর্দান্ত এক ডেলিভারিতে। অনেকটা ইয়র্কার লেহ্ন ধরনের ডেলিভারিতে তামিম ব্যাট পেতে দিয়েছিলেন, সেই ব্যাট মাটিতে আঘাত হানে। আবেদন করেন বোলার, আঙুল তুলে দেন আম্পায়ার।

তামিমের ধারণা ছিল, বলটি তার ব্যাটে কোনোমতেই লাগেনি। আওয়াজ হয়েছে মূলত ব্যাট মাটিতে হিট করায়। তাই রিভিউ নিয়ে নেন সঙ্গে সঙ্গে। কিন্তু রিভিউয়ে স্নিকোমিটার দেখায়, আলতো করে ব্যাটের গা ছুুঁয়ে গেছে বল। ফলে আম্পায়ারের আউটের সিদ্ধান্তই বহাল থাকে।

২৯ বলে ১৭ রানে থাকা তামিম ওই সিদ্ধান্ত তারপরও মানতে পারেননি। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। পরে বের হয়ে যাওয়ার সময় চিৎকার করে কিছু বলতে ও মাথা নাড়তে দেখা যায় টাইগার অধিনায়ককে।

তামিমের আগে নাইম শেখ আর সাকিব আল হাসানকেও তুলে নিয়েছেন চামিরা। লিটন দাসের অব্যাহত বাজে ফর্মে ‘আলোচিত’ নাইম এই ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন। কিন্তু ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়ে দিলেন চরম ব্যর্থতার পরিচয়। ২ বলে মাত্র ১ রান করে দুশমন্ত চামিরার বলে স্লিপে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুধু নাইম নন, তিন নম্বরে ফেরার পর আরও একবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের দুই ম্যাচে ১৫ আর শূন্যের পর আজ ৪ রানে সাজঘরের পথ ধরেছেন তিনি। সাকিবও আউট হয়েছেন চামিরার বলে, পুল খেলতে গিয়ে স্কয়ার লেগে হয়েছেন রমেশ মেন্ডিসের দুর্দান্ত ক্যাচ।

এর আগে তিনবার জীবন পেয়ে কুশল মেন্ডিস সেঞ্চুরি তুলে নেন। অধিনায়কের ১২০ রানের ইনিংসে ভরে করেই ৬ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়