ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ৩ জুন ২০২১
আপডেট: ১১:২৯, ৪ জুন ২০২১

আফগানদের রুখে দিলো বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে শেষ দিকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে আফগানদের রুখে দিয়ে ফের পয়েন্ট পাওয়ার উচ্ছ্বাসে মাতল দল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। বল দখলে এগিয়ে থাকলেও জামাল ভূঁইয়াদের পরাস্ত করতে পারেনি আফগানিস্তান। 

অন্যদিকে আফগানের জাল লক্ষ্য করে দুবার শর্ট নেন জামাল ভুঁইয়ারা। বিপরীতে বাংলাদেশের গোলপোস্টে পাঁচবার শট নেন আফগান ফুটবলাররা। তবে কোনো দলই গোলের দেখা না পেলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ৪৮ মিনিটের সময় আবদুল্লাহ মোহাম্মদ আনওয়ার শরিফ ডান দিক থেকে ডি বক্সে বল পেয়ে নিখুঁত শটে বাংলাদেশের জালে বল জড়ান। বাংলাদেশ পিছিয়ে ০-১ গোলে। ম্যাচের ৮২ মিনিটে গোলে করে বাংলাদেশকে সমতায় ফেরান তপু বর্মণ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়