ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ৬ জুন ২০২১
আপডেট: ১৯:৪৭, ৬ জুন ২০২১

মৃত ভাইয়ের স্মরণে খেলতে নেমে বড় ভাইয়ের মৃত্যু

হার্ট অ্যাটাকে মারা যাওয়া ছোট ভাইয়ের স্মরণে আয়োজিত ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন ইতালিয়ান ফুটবলার জিউসেপ্পে পেরিনো। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, মাঠে খেলতে থাকা অবস্থায় নিজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হার্ট অ্যাটাক করে।

বুধবার ইতালির নেপলসে এই হৃদয়বিদারক ও বিস্ময়কর ঘটনা ঘটেছে। প্রয়াত ভাইয়ের স্মরণে বিশেষ ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন জিউসেপ্পে। দুই দলে পাঁচ জন করে খেলোয়াড় নিয়ে আয়োজন করা হয় এই ম্যাচ। যেখানে খেলতে নেমে মাঠের মধ্যেই হার্ট অ্যাটাক করেন ২৯ বছর বয়সী জিউসেপ্পে।

তাৎক্ষণিকভাবে ছুটে আসেন মাঠের চিকিৎসাকর্মীরা, নিয়ে যান হাসপাতালে। কিন্তু কাজ হয়নি। মাঠে করা হার্ট অ্যাটাকেই মৃত্যু হয় জিউসেপ্পের। তবে স্থানীয় কর্তৃপক্ষ মৃত্যুর কারণ খুঁজে বের করতে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।

২০১৮ সালে সাইকেল চালানোর সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন জিউসেপ্পের ছোট ভাই রোকো পেরিনো। তখন তার বয়স ছিল ২৪ বছর। সেই ভাইয়ের স্মরণেই বিশেষ ম্যাচের ব্যবস্থা করেছিলেন জিউসেপ্পে।

ইতালির ক্লাব পার্মার সদস্য ছিলেন জিউসেপ্পে। ২০১২ সালে ইবোলিতানা থেকে তিনি পার্মায় যোগ দিয়েছিলেন। তবে ক্লাবটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি। দুই দফায় তাকে ধাঁরে পাঠানো হয় বেল্লারিয়া মারিয়া ও ভিগর লামেজিয়া ক্লাবে।

জিউসেপ্পের মৃত্যুতে শোকপ্রকাশ করে পার্মা লিখেছে, ‘জিউসেপ্পের মৃত্যুর পর পার্মার সবাই পেরিনো পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে।’

মাঠে হার্ট অ্যাটাকের শিকার হয়ে ফুটবলারের মৃত্যুর ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ক্রুজেইরোয় খেলা অ্যাটাকিং মিডফিল্ডার অ্যালেক্স অ্যাপোলিনারো গত জানুয়ারিতে পর্তুগালে একটি ম্যাচ খেলার সময় মাঠেই হার্ট অ্যাটাক হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়