স্পোর্টস ডেস্ক
আপডেট: ২৩:৫০, ১৪ জুন ২০২১
‘শুধু আমাকে নয়, বাংলাদেশকেই আপনারা জিতিয়েছেন’
মুশফিকুর রহিম
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ অর্থাৎ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।
আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানান মুশফিক। সোমবার মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুশফিক জানান, তাকে সেরা নির্বাচন করতে গিয়ে যারা ভোট দিয়েছেন, তারা শুধু তাকে নয়, বাংলাদেশকেই জিতিয়ে দিয়েছেন।
মুশফিক বলেন, ‘ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আইসিসিকে। মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য। তার চেয়েও বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট দিয়েছেন। আমি মনে করি, এটা শুধু আমাকে নয়, বাংলাদেশকেই আপনারা জিতিয়েছেন।’
সেরার পুরস্কার পাওয়ার পর নিজের মধ্যেই যেন দায়িত্ববোধ আরও বেড়ে গেছে মুশফিকের। তিনি বলেন, ‘আমার চেষ্টা থাকবে সামনে, শুধু মাসসেরা ক্রিকেটার হিসেবে নয়, আমার এ পারফরম্যান্স যেন বছরজুড়ে বজায় থাকে। যেন অনেক ভালো ভালো ইনিংস ও ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি।’
আরও পড়ুন: আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিক
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে মে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুশফিকুর রহিম। ঘরের মাঠের সেই সিরিজে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৭৯ গড়ে ২৩৭ রান করেছিলেন মুশফিক।
এই সিরিজে তিনি যথাক্রমে ৮৪, ১২৫ ও ৩৮ রানের ইনিংস খেলেছেন। দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে খেলা তার ইনিংসগুলো ছিল অনবদ্য। মুশফিকের ব্যাটে ভর করেই প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, মে মাসের সেরার লড়াইয়ে পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমকে পেছনে ফেলে মাস সেরা নির্বাচিত হয়েছেন মুশফিক।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















