ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১৭ জুন ২০২১
আপডেট: ২৩:৪২, ১৭ জুন ২০২১

আমেরিকা চলে যাচ্ছেন সাকিব

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগ আর খেলা হবে না সাকিব আল হাসানের। কেননা শুক্রবার ভোরে তিনি চলে যাচ্ছেন স্ত্রী-সন্তানদের কাছে, যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন সাকিব। সেখান থেকেই সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।

বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা লিগের প্রথম পর্বের খেলা। এদিন মোহামেডানের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন সাকিব। ব্যাটে-বলে ব্যর্থ এক ম্যাচ খেলেই বিদায় নিলেন তিনি।

যেখানে ব্যাটিংয়ে ১৬ বলে ১০ রানের পর বল হাতে ৩ ওভারে ২৪ রান খরচায় নিয়েছেন মাত্র ১ উইকেট। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে তার দলও হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়