স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:৩৭, ১৮ জুন ২০২১
এবার ‘কোকাকোলা’ সরালেন ম্যানুয়েল লুকাতেল্লি (ভিডিও)
ভিডিও থেকে সংগৃহীত
রোনালদোর পর ইউরো চ্যাম্পিয়নশিপের স্পন্সর ‘কোকাকোলা’র সাথে একই ঘটনা ঘটালেন ইতালির তারকা ফুটবলার ম্যানুয়েল লুকাতেল্লি।
বুধবার রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ম্যাচসেরা হিসেবে উপস্থিত হয়ে রোনালদোর মতোই কাজ করেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩-০ গোলের জয় নিয়ে নকআউটপর্বে নাম লিখিয়েছে ইতালি। ম্যাচে জোড়া গোল করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন লুকাতেল্লি।
স্বাভাবিকভাবেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেরা পারফরমার হিসেবে উপস্থিত ছিলেন এই মিডফিল্ডার। সংবাদ সম্মেলনের চেয়ারে বসার আগে সামনে থাকা কোকাকোলার দুটি বোতল চোখে পড়তেই সরিয়ে নেন তিনি, তার বদলে সামনে এনে রাখেন পানির বোতল।
হাঙ্গেরির বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে পর্তুগাল অধিনায়ক রোনালদো সংবাদ সম্মেলনে এসে ঠিক এভাবেই কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন। কোমল পানীয় নয়, সবাইকে পানি খাওয়ার পরামর্শ দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবল তারকা।
রোনালদোর ওই এক কথায় কোকাকোলার বাজারে নেমেছে ধস। এরই মধ্যে প্রায় চারশ কোটি ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা (৩৩ হাজার ৯১৫ কোটি টাকা) খুইয়েছে কোকাকোলা কোম্পানি। তাদের শেয়ারবাজারের দরে নেমেছে এই বিশাল ধস।
শুধু রোনালদো আর লুকাতেল্লি নন, সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানকে বিপদে ফেলে আলোচনায় এসেছেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবাও। তিনি সামনে থাকা ‘হেইনেকেন’ ব্র্যান্ডের বিয়ারের বোতল সরিয়ে নেন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live

























