স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১৪:০৬, ২৯ জুন ২০২১
কোপা আমেরিকা: কোয়ার্টার ফাইনালে সেরা আটে কার বিপক্ষে কে?
শেষ হয়েছে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের গ্রুপপর্বের খেলা। নিজ নিজ যোগ্যতায় শেষ আটে জায়গা করে নিয়েছে প্রত্যেক গ্রুপের শীর্ষ চারটি করে দল। এবার শুরু হবে কোয়ার্টার ফাইনালপর্বের খেলা। সেরা আটের লড়াইয়ের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৩ জুলাই।
প্রথম রাউন্ডের খেলা শেষে সবার মনে এখন একটিই ভাবনা হয়তো ঘুরপাক খাচ্ছে। সেমিফাইনালে উঠার মিশনে কার বিপক্ষে কে মাঠে নামবে? এই খবর অবশ্য ইতোমধ্যেই জেনেছে অনেকে। কেননা কনমেবল কর্তৃক তাদের ওয়েবসাইটে সেটা প্রকাশ করেছে।\

‘এ’ গ্রপে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালপর্বের শেষ ম্যাচে একুয়েডরের বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’গ্রুপে চতুর্থ হয়েছে ইকুয়েডর।

আর্জেন্টিনার মতোই তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। মুকুট ধরে রাখার মিশনে নামা তিতের দল আগামী শনিবার নিল্তন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চতুর্থ দল হিসেবে সেরা আটে এসেছে তারা।
কোপা কোয়ার্টার ফাইনালের পূর্ণ সূচি:
১. পেরু-প্যারাগুয়ে, ২ জুলাই, রাত ৩টা
২. ব্রাজিল-চিলি, ৩ জুলাই, ভোর ৬টা
৩. উরুগুয়ে-কলম্বিয়া, ৪ জুলাই, ভোর ৪টা
৪. আর্জেন্টিনা-ইকুয়েডর, ৪ জুলাই, সকাল ৭টা
আইনিউজ/এসডি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















