Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৯, ২ জুলাই ২০২১
আপডেট: ১২:৪০, ২ জুলাই ২০২১

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও হারলো শ্রীলঙ্কা

ম্যাচসেরা স্যাম কারান।

ম্যাচসেরা স্যাম কারান।

টি-টোয়েন্টি সিরিজে আগেই হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। এবার ওয়ানডে সিরিজও ইংল্যান্ডের কাছে হাতছাড়া করল সফরকারী লঙ্কানরা। দ্বিতীয় ওয়ানডেতে ৪২ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল ইংল্যান্ড। একদিনের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে হলে শেষ ম্যাচ যে করেই হোক জিততে হবে শ্রীলঙ্কাকে।

লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪১ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা।

মাত্র ৯ রানের জন্য শতক মিস করেন ধনাঞ্জয়া ডি সিলভা (৯১ রান)। ৪৭ রান যোগ দাসুন শানাকা।

ম্যাচ সেরা স্যাম কারান নেন পাঁচ উইকেট। চার উইকেট শিকার করেন ডেভিড উইলি।

জবাবে দুই উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ২৪৪ তুলে ফেলে ইংল্যান্ড। ইয়ন মরগান ৭৫*, জো রুট ৬৮* ও জেসন রয় ৬০ রান সংগ্রহ করেন।

আইনিউজ/এসডি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়