স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৫:২০, ১০ জুলাই ২০২১
ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের রেফারি থাকছেন যিনি
কোপা আমেরিকা ফাইনালে রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেটিনা। ব্রাজিল থাকবে নবম শিরোপার খোঁজে আর আর্জেন্টিনার লক্ষ্য ১৫তম শিরোপা।
কোপায় এবার প্রতিটি ম্যাচই ছিল ঘটনাবহুল। প্রতিটি ম্যাচ নিয়ে লেখা যাবে দুর্দান্ত মহাকাব্য।
তবে এর মাঝেও আলোচনার ইস্যুতে ছিল রেফারিং। রেফারিকে কে নিয়ে নানা আলোচনা-সমালোচনা কোপায় অন্যরকম মাত্রা যোগ করেছে। তাই স্বভাবতই ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ের পরিচালক কারা তা নিয়ে কৌতূহল রয়েছে।
এস্তেবান ওস্তোজিচ
সেই কৌতূহল মিটিয়ে দিয়েছেন কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনমেবল। তারা জানিয়েছে, মেসি-নেইমারদের ফাইনাল ম্যাচে রেফারিং করবেন উরুগুয়ের ৩৯ বছর বয়সী এস্তেবান ওস্তোজিচ। তিনি বাজাবেন কোপা আমেরিকার- ২০২১ এর শেষ বাঁশি। পাশাপাশি লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন কার্লোস বারেইরো এবং মার্টিন সোপি। আর ভিডিও এসিস্ট্যান্ট (প্রযুক্তি) রেফারি হিসেবে থাকবেন আন্দ্রেস কুনহা।
এবারের টুর্নামেন্টে উদ্বোধনটাও হয়েছে এস্তেবান ওস্তোজিচের বাঁশিতে। লুইস সুয়ারেজের দেশের এই রেফারি উদ্বোধনী ম্যাচসহ ৩টি ম্যাচ পরিচালনা করেছেন। যেখানে ১৫ বার কার্ড দেখিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে ২টি লাল কার্ড।
চলতি কোপায় আর্জেন্টিনার কোনো ম্যাচের দায়িত্ব পালন করেননি ওস্তোজিচ।
তথ্যসূত্র: মার্কা
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live























