Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১১ জুলাই ২০২১
আপডেট: ১৬:১৩, ১১ জুলাই ২০২১

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদের তোপের মুখে ভেঙে পড়েছে জিম্বাবুইয়ানদের সব প্রতিরোধ। 

শেষ দিন ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাচ্ছে স্বাগতিকরা। সে সঙ্গে সহজ জয়ের পথই খুলে যাচ্ছে বাংলাদেশের সামনে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৭৬ রান। জয়ের জন্য এখনো দলটির প্রয়োজন ৩০১ রান।

তিন উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম তথা শেষদিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টা ঠিকঠাক কাটিয়ে দেন দুই ব্যাটসম্যান ডিওন মেয়ার্স ও ডোনাল্ড টিরিপানো। তবে এরপরই মিরাজ ও তাসকিনের আক্রমনে দিশেহারা হয়ে যায় তারা।

এই দুই বোলার মাত্র ১৯ বলের মাঝে শিকার করেন ৪ উইকেট। মেয়ার্স ২৬ রান করলেও টিমিসেন মারুমা ও রয় কাইয়া রানের খাতা খুলতে পারেননি। রেগিস চাকাভা করেন ১ রান। ম্যাচ হার ঠেকাতে এখন লড়াই করছেন টিরিপানো ও নাউচি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ২৮৪ রান তুলে ডিক্লেয়ার করে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রান করেছিল জিম্বাবুয়ে। 

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়