স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৮:০৮, ১৫ জুলাই ২০২১
ওয়ানডে সিরিজ শুরুর আগে আরেক ধাক্কা খেল বাংলাদেশ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি
ইনজুরির কারণে একমাত্র টেস্টে খেলতে পারেননি ওপেনার তামিম ইকবাল। চোট নিয়ে খেললেও পারিবারিক কারণে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে আর খেলছেন না মুশফিকুর রহিম। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ শুরুর আগে আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ দল।
নতুন করে চোট বাঁধিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলা অনিশ্চয়তায় পড়েছে।
বুধবার জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে চোট পান মোস্তাফিজ। জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলটি করতে গিয়ে গোড়ালিতে চোট পান এই বাঁহাতি পেসার। সঙ্গে সঙ্গে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
তাকে আইস থেরাপি দেওয়া হয়েছে। তবুও অস্বস্তি কাটছেই। এখন আগামীকাল প্রথম ওয়ানডের আগে তিনি শারীরিকভাবে পুরোপুরি ফিট হবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছেই গেছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, মোস্তাফিজের চোট গুরুতর নয়। আমরা শেষ পর্যন্ত দেখব কি অবস্থা হয়। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ব্যথা পেয়েছে, এখনই বলা কঠিন কি অবস্থা। ফিজিও আমাদেরকে জানিয়েছেন, পর্যবেক্ষণের পর জানা যাবে। তাই প্রথম ওয়ানডেতে মোস্তাফিজকে পাওয়া যাবে কিনা সে সংশয় আছে।
সব মিলিয়ে মোস্তাফিজের বিষয়ে ফিজিওথেরাপিস্টের রিপোর্টের অপেক্ষায় টাইগার টিম ম্যানেজমেন্ট।
প্রসঙ্গত, জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর পরই হবে টি-টোয়েন্টি সিরিজ।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















