Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ১৬ জুলাই ২০২১
আপডেট: ১৫:০৮, ১৬ জুলাই ২০২১

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেটে ৭৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার-উইকেটরক্ষক লিটন দাস (২৫) ও মাহমুদউল্লাহ রিয়াদ (২)।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে স্কয়ার-কাট করতে গিয়ে উইকেটরক্ষক রেগিস চাকাবার গ্লাভস বন্দী হন তামিম ইকবাল। ৭ বল মোকাবিলা করেও কোনো রান করতে পারেননি তিনি। 

সেই সঙ্গে একটি অনাকাঙ্খিত রেকর্ডও গড়লেন তামিম। আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ ম্যাচে ডাক মারলেন ৩৩ বছর বয়সী ড্যাশিং ওপেনার। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। ওয়ানডেতে ম্যাশের ডাক ৩৩।

তামিম ইকবালের পর দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফিরেন সাকিব আল হাসান। মুখোমুখি হওয়া প্রথম বলেই চার মেরে দলের ও নিজের রানের খাতা খুলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিংয়ে যেন দুর্ভাগ্য পিছু ছাড়ছে না দেশ সেরা অলরাউন্ডারের। ব্যক্তিগত ১৯ রানে ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন সাকিব।

দুই উইকেট যাওয়ার পর ক্রিজে আসেন মোহাম্মদ মিঠুন। বলের সঙ্গে তাল রেখেই রান করছিলেন তিনি। তবে ১৯ রানের বেশি করতে পারেননি তিনি। টেন্ডাই চাতারার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটসম্যান।

দলে দীর্ঘদিন পর সুযোগ পেয়ে জায়গা পাকা করার সুযোগ পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। গারাভার বলে সাজঘরে ফেরার আগে মাত্র ৫ রান করেন সৈকত। 

এর আগে হারারের স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। 

পারিবারিক কারণে দেশে ফেরায় এই সিরিজে মুশফিকুর রহিম নেই বাংলাদেশ স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন না তিনি। গোড়ালিতে চোট পাওয়ায় একাদশে নেই পেসার মুস্তাফিজুর রহমান।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়