ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ১৮ জুলাই ২০২১
আপডেট: ১৩:২৫, ১৮ জুলাই ২০২১

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েরমুখোমুখি হয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। 

আগের ম্যাচের মতো এবারও টসে জিতলেন ব্রেন্ডন টেলর। গত ম্যাচে বোলিং নিয়ে হারার পর এবার মত পাল্টেছেন। আজ ব্যাটিং নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক।

এদিকে টস হেরে ভালোই হয়েছে বলে মনে করছেন তামিম ইকবাল। তিনি জানিয়েছে, টসে জিতলেও বোলিং নিতেন। তাই টস হারায় সমস্যা হয়নি বাংলাদেশ অধিনায়কের।

প্রথম ওয়ানডেতে লিটন দাসের সেঞ্চুরির পর সাকিব আল হাসানের পাঁচ উইকেটে ১৫৫ রানের দাপুটে জয় পেয়েছেন তামিম ইকবালরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, তিনাশে কামুনহুকামুই, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়