Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২০ জুলাই ২০২১
আপডেট: ১৩:২৭, ২০ জুলাই ২০২১

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে। 

এদিকে এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। 

সফরকারীদের লক্ষ্য শেষ ম্যাচটাও জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা এবং আইসিসি ওয়ানডে সুপার লিগের ১০ পয়েন্ট নিশ্চিত করা। ফলে শেষ ওয়ানডেও বাংলাদেশের কাছে সমান গুরুত্বের।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে খেলছেন মুস্তাফিজ। এছাড়া মুস্তাফিজের সঙ্গে উইকেট কিপার ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহানেরও খেলার সম্ভাবনা রয়েছে।

এক নজরে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়