Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:১৫, ১৫ জানুয়ারি ২০২২

হঠাৎ টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন কোহলি

বিরাট কোহলি

বিরাট কোহলি

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন আগেই। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করার সময় হঠাৎ করেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয় বিরাট কোহলিকে। এবার হঠাৎ করেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কোহলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কোহলি। তিনি লিখেছেন, ‘সাত বছরের কঠোর পরিশ্রম, দলকে সঠিক পথে চালাতে নিরলস প্রচেষ্টা। আমি এই কাজটা অত্যন্ত সততার সঙ্গে ও কোনো কিছুই বাকি না রেখে করেছি। সবকিছুরই শেষ আছে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য সেই সময়টা এখনই।’ 

আরও পড়ুন- এসব কাজ করলে তরুণদের আদর্শ হতে পারবে না : কোহলিকে গম্ভীর

‘এখানে অনেক উত্থান-পতন ছিল। কিন্তু কখনওই এখানে প্রচেষ্টা বা বিশ্বাসের কমতি ছিল না। আমি সবসময়ই যা কিছুই করেছি নিজের ১২০ শতাংশ দিয়ে চেষ্টা করেছি। তবে এখন আমার মনে হয়েছে সেটা আমি পারছি না। দলের প্রতি আমি এমন অসৎ হতে পারি না।’

বিসিসিআইকে ধন্যবাদ দিয়ে কোহলি লিখেছেন, ‘আমি বিসিসিআইকে ধন্যবাদ দিতে চাই লম্বা সময় ধরে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ায়। তার চেয়েও গুরুত্বপপূর্ণ আমার সতীর্থরা, যারা প্রথম দিন থেকে আমার স্বপ্নের অংশ আর কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়েনি। তোমরা আমার যাত্রাকে অনেক বেশি সুন্দর করেছো।’

আরও পড়ুন- নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

এরপর কোহলিকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইও। টুইটারে তারা লিখেছে, ‘বিসিসিআই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে অভিনন্দন জানাচ্ছে। তার প্রশংসনীয় নেতৃত্ব আমাদের টেস্ট দল হিসেবে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। ভারতকে সে ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে এর মধ্যে ৪০টি ম্যাচে জিতেছে।’

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়