স্পোর্টস প্রতিবেদক
আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ান ডে দল ঘোষণা
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি- ইউএনবি
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট সিরিজটি শেষ হয়েছে। আসন্ন ওয়ান ডে সিরিজকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে ফিরেছেন টেস্টে অনুপস্থিত থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার (১৭ জুন) দুপুরে এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সাকিব আল হাসানকে অন্তর্ভূক্ত করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিস করা তামিম ইকবালও। এছাড়াও যুক্ত হয়েছেন আফিফ হোসেন, নাঈম শেখ।
বাঁহাতি ব্যাটার আফিফকে জায়াগা দিতে গিয়ে বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে। ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদারও জায়গা হারিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করা জায়গা পেয়েছেন নাঈম শেখ।
এছাড়া চোটের জন্য সর্বশেষ সিরিজ না খেলে তাসকিন আহমেদ অনুমিতভাবেই ফিরে এসেছেন। তাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ স্কোয়াড : ওয়ান ডে
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।
আই নিউজ/এইচএ
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live


















