ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩২, ১০ জুন ২০২৬

নাহিদের চার গোলে ব্রাজিলকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল দলকে ৫-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর এই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চার গোল করে ম্যাচসেরা হন আর্জেন্টিনার নাহিদ হাসান।

মঙ্গলবার সকাল ৯টায় হবিগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। দলের আক্রমণভাগের প্রাণভোমরা নাহিদ হাসান একাই চার গোল করে ব্রাজিলের রক্ষণভাগকে বারবার ভেঙে দেন।

আর্জেন্টিনা দলের অধিনায়ক সাইফ আল সাব্বিরও ছিলেন দুর্দান্ত ছন্দে। তিনি চারটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নিখুঁত পাস ও নেতৃত্বে আর্জেন্টিনার আক্রমণভাগ হয়ে ওঠে আরও কার্যকর।

ম্যাচে আর্জেন্টিনা দলের হয়ে খেলেছেন অধিনায়ক সাইফ আল সাব্বির, নাহিদ হাসান, আজিম, অংকন, নাজমুল, রাহাত ও সৈকত। অন্যদিকে ব্রাজিল দলের হয়ে মাঠে নামেন সাকিব, সাজিদ, মুবারক, জামাল, সামি, আরিফ ও অয়ন।

পুরো ম্যাচজুড়ে দুই দলই লড়াকু মনোভাব নিয়ে খেললেও আর্জেন্টিনার আক্রমণভাগের ধারালো পারফরম্যান্স, কার্যকর পাসিং ও দলগত সমন্বয়ের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় ব্রাজিলকে।

দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি ফুটবলপ্রেমীদের জন্য ছিল দারুণ উপভোগ্য। স্থানীয় ক্রীড়াঙ্গনে এমন আয়োজন তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়