সিলেট প্রতিনিধি
আপডেট: ১৪:২০, ১১ আগস্ট ২০২১
সিলেট বিভাগে একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭১৫ জন।
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১১ জনই সিলেট জেলার, হবিগঞ্জে ২ জন ও একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জন রোগী করোনায় মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় ৮৪৪ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৫৭ জনের মধ্যে ২৭৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ৬৩ জন, হবিগঞ্জের ৬১ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১১৪ জন। এছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৭ হাজার ৪১ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭১৯ জনের মধ্যে ৩৪৬ জন সিলেট জেলার, ১৩২ জন সুনামগঞ্জ, ৬০ জন হবিগঞ্জ এবং ১৭০ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩৪ হাজার ৫৫২ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























