নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২২:১৯, ২৯ আগস্ট ২০২১
কুলাউড়ার খাসিপুঞ্জি পরিদর্শন শেষে উদ্বেগ জানালেন নাগরিক প্রতিনিধিরা
মৌলভীবাজারের কুলাউড়ায় খাসি পুঞ্জির পানজুমের গাছ কাটা এবং খাসি ও গারো আদিবাসীদের ওপর হামলার ঘটনায় নাগরিকদের একটি প্রতিনিধি দল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধার ডলুছড়া, কুকিজুরী ও বেলুয়া পুঞ্জির ক্ষতিগ্রস্ত পানজুম পরিদর্শন এবং হামলায় আহতদের সঙ্গে দেখা করেন নাগরিক প্রতিনিধি দলের সদস্যরা।
সম্মিলিত নাগরিক দলের হয়ে পরিদর্শন করেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ডাডলী ডেরিক প্রেন্টিস, বাসদ নেতা অ্যাডভোকেট আবুল হাসান, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা, সাধারণ সম্পাদক সুমন দেববর্মা, মৌলভীবাজারের সাংস্কৃতিক সংগঠন সুরের ভেলার সভাপতি রনজিত জনি, ছাত্রনেতা প্রীতম দাস, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, আদিবাসী নেত্রী ও মানবাধিকার কর্মী হীরামন হেলেনা তালাং, খাসি স্টুডেন্ট ইউনিয়নের প্রতিনিধি ও খাসি প্রেসবিটারি সামাজিক প্রতিনিধি বৃন্দ।
প্রতিনিধি দলের সদস্য জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ডাডলী ডেরিক প্রেন্টিস বলেন, সম্প্রতি কয়েকটি হামলার ঘটনায় পুঞ্জির বাসিন্দারা আতংক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বনায়নের নামে আদিবাসীদের উচ্ছেদের লক্ষ্যে পান জুমের গাছ নষ্ট করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে অনুরোধ করছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় রোববার সন্ধ্যায় বলেন, পুঞ্জির বাসিন্দারা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেজন্য মুড়ইছড়া প্রবেশ গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























