ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২৫, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৭:১৯, ৩০ আগস্ট ২০২১

মৌলভীবাজারে একদিনে আরও ৩৯ জনের করোনা, মৃত্যু বেড়ে ৭২

মৌলভীবাজারে একদিনে আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একদিনে মৃত্যুবরণ করেছেন আরও একজন।

সোমবার (৩০ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭ শতাংশ। 

সর্বশেষ আপডেট অনুযায়ী, জেলায় বর্তমানে মোট আক্রান্ত ৭ হাজার ৭২৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৭৩ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

নতুন শনাক্ত ৩৯ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১৪ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ৭ জন, কুলাউড়ার ১৪ জন, রাজনগরের ২ জন। এ নিয়ে জেলায় ৭ হাজার ৭২৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। এদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ১৯ জন, কমলগঞ্জের ২০ জন, বড়লেখার ১৩ জন, কুলাউড়ার ২১ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও একজন। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

মাঝ আকাশে হার্ট অ্যাটাক করেও যাত্রীদের প্রাণ বাঁচালেন পাইলট নওশাদ

সদর হাসপাতালে পড়ে আছেন অসহায় বৃদ্ধ, ‘সব দায়িত্ব কি পুলিশের?

দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ