ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪০, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২১

প্রতীক বরাদ্দের পরই নির্বাচনী প্রচারণায় মুখর শ্রীমঙ্গল

প্রতীক পেয়েই প্রেমসাগর হাজরার আনারস প্রতীকের শোডাউন শ্রীমঙ্গল শহরে। ছবি: সাজু মারছিয়াং।

প্রতীক পেয়েই প্রেমসাগর হাজরার আনারস প্রতীকের শোডাউন শ্রীমঙ্গল শহরে। ছবি: সাজু মারছিয়াং।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতীক পেলেন উপজেলা পরিষদ উপ-নির্বাচনের চার প্রার্থী। সোমবার (২০সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়কে নৌকা, জাতীয় পাটির মনোনীত প্রার্থী মিজানুর রবকে লাঙ্গল, আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী প্রেম সাগর হাজরাকে আনারস ও আফজল হককে ঘোড়া প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আজ সোমবার সকালে প্রতীক বরাদ্দের জন্য প্রার্থীদের ডাকা হলে প্রেম সাগর হাজরা ও আফজল হক দুজনেই আনারস প্রতীক দাবি করেন। পরে লটারিতে তাদের প্রতীক বরাদ্দ করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম জানান, দুইজন একই প্রতীক দাবী করলে তিনি তাদের সমঝোতার প্রস্তাব দেন। কিন্তু তারা সমঝোতায় না গিয়ে লটারীতে যান। লটারীতে প্রেম সাগর হাজরা আনারস প্রতীক পান। পরে আফজল হক তার ২য় পছন্দ ঘোড়া প্রতীক বেচে নেন।

এদিকে প্রতীক পেয়েই প্রার্থীরা বের হয়ে যান নির্বাচনী প্রচারণায়। প্রচার-প্রচাণার মূখর হয় শ্রীমঙ্গলের শহর ও গ্রাম, চা-বাগান।

শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার লিটন ধাম, ছোটন রায় ও উত্তরসুর এলাকার সুদীপ দাশ ও আওয়ামী লীগ নেতা আবু তোয়াহিদ আকাশ জানান, প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীদের প্রচারণার মাইকিংয়ে মুখর তাদের এলাকা। এ নির্বাচনকে সামনে রেখে তাদের এলাকায় এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এই পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৯৬ ও নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ