বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১১:২২, ২১ সেপ্টেম্বর ২০২১
বড়লেখায় ভারতীয় বিড়ি ও নগদ টাকাসহ যুবক আটক
মৌলভীবাজারের বড়লেখায় ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৪ হাজার টাকা উদ্ধারের পাশাপাশি বিড়ি পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ও তার (জাহাঙ্গীর) ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। জাহাঙ্গীর বড়লেখার তালিমপুর ইউপির তালিমপুর গ্রামের বদর উদ্দিন ওরফে বদই মিয়ার ছেলে।
অভিযানে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্ব উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ, উপপরিদর্শক (এসআই) আতাউর রহমানসহ একদল পুলিশ অংশ নেয়।
এ ঘটনায় বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে ১৯৭৪ ইংরেজি সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তের চোরাই পথে নাসির বিড়ি এনে বিক্রির কথা স্বীকার করেছে। বিড়ি উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীর ও অজ্ঞাতনামা আরও দুজনের নামে মামলা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আইনিউজ/এজে লাভলু/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























