শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১১:১৮, ২১ সেপ্টেম্বর ২০২১
সর্বস্তরের ফুলেল শ্রদ্ধায় আবু সিদ্দিক মুছার শেষ বিদায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গনে সর্বোস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন এর মধ্যদিয়ে শেষ বিদায় জানানো হলো শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি ও শ্রীমঙ্গল টি হেভেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আবু সিদ্দিক মুহাম্মদ মুছাকে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহীদ মিনার প্রাঙ্গণে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব, মজার স্কুল শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন শোভাবর্ধন পরিষদ, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমী, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়, করোনা মুক্ত শ্রীমঙ্গল চাই, জেরিন চা বাগান ব্যবস্থাপক, পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল, সম্মিলিত নাগরিক সমাজ, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা (ইনক), শ্রীমঙ্গল ইন হোটেল ও সাদিমহল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ভানু লাল রায়, চেয়ারম্যান প্রার্থী প্রেম সাগর হাজরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এর আগে গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালী দত্ত, বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন, গীতাঞ্জলি সাহিত্য পরিষদ, শ্রীমঙ্গল স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরাম, জনতা থিয়েটার, বিএমএ শ্রীমঙ্গল, বাতায়ন শ্রীমঙ্গল, ক্লিনিক ও ডায়গনিষ্ট সেন্টার এসোসিয়েশন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল দেশ থিয়েটার, বারিধারা শিল্পি গোষ্ঠি, শ্রীমঙ্গল শিল্পি কল্যাণ সংস্থা, নিউজ কর্নার শ্রীমঙ্গল, ভোরের কাগজ পাঠক ফোরাম শ্রীমঙ্গল পরিবার, নৃত্যালয় শ্রীমঙ্গল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আইনিউজের কার্যালয়ে আবু সিদ্দিক মুছা। ছবি: সীমান্ত দাস।
উল্লেখ্য আবু সিদ্দিক মুহাম্মদ মুছা শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ব্যাক্তিগত ও সাংগঠনিক ভাবে বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেন। ছিলেন শ্রীমঙ্গল সাংস্কৃতিক অঙ্গনেরও একজন পুরোধা ব্যক্তিত্ব। তাকে অনেকে সহজ মানুষ, সাদা মনের মানুষ ও পর্যটন বান্ধব বলে ডাকতেন।
সোমবার বাদ জোহর শ্রীমঙ্গল থানা জামে মসজিদে তাঁর জানাজা শেষে বিকেলে শহরের কলেজ রোডস্থ করবস্থানে দাফন করা হয়।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























