ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:০৮, ২১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২১

সাংবাদিক রাহেলের নামে ভুয়া ফেসবুক আইডি, প্রতারণা

এশিয়ান টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার২৪.কমের সাংবাদিক মাহবুবুর রহমান রাহেলের নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় সোমবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিক রাহেল মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান রাহেলের নাম ও ছবি ব্যবহার করে কেউ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট একাউন্ট তৈরি করেছে। ভুয়া একাউন্টটি থেকে প্রতারণার উদ্দেশ্য বিভিন্নজনের কাছে অর্থ চাওয়া হয়। 

এ বিষয়ে মাহবুবুর রহমান রাহেল বলেন, আমার নামের যে ফেসবুক আইডি রয়েছে একই নামে আমার অন্য একট ছবি ব্যবহার করে একাউন্টটি তৈরি করা হয়েছে। এতে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ছেন, অনেকের কাছে টাকাও চাওয়া হয়েছে ওই একাউন্ট থেকে। 

তিনি আরও বলেন, দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না, আমি আইনি ব্যবস্থা নিয়েছি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, এরকম প্রতারক চক্র মানুষের সাথে প্রতারণার চেষ্টা করে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ