মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:০৭, ২২ সেপ্টেম্বর ২০২১
সাংবাদিকদের আর্থিক সহায়তার তালিকা তৈরি, জানানো হয়নি প্রেসক্লাবকে
মৌলভীবাজার প্রেসক্লাব
মৌলভীবাজারে করোনাকালে ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার তালিকা তৈরির বিষয়টি মৌলভীবাজার প্রেসক্লাবকে জানানো হয়নি। যদিও আর্থিক সহায়তার জন্য আবেদনকারীদের শনাক্ত ও সহায়তা প্রদান করতে প্রেসক্লাব সুপারিশ করবে এমন বিধান নীতিমালায় বলা হয়েছে।
সম্প্রতি জেলার ৪৯ জন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে সহায়তা পেয়েছেন। এক ব্যক্তি দুইবার আবার একই পত্রিকার দুইজন সহায়তা পাওয়ার পর সমালোচনা করছেন অনেকে। মৌলভীবাজার প্রেসক্লাব তালিকা তৈরি করেছে এমন ধারণা থেকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন।
বিষয়টি মৌলভীবাজার প্রেসক্লাব কর্তৃপক্ষের নজরে এলে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তারা তাদের ফেসবুক পেজে বক্তব্য প্রদান করে।
প্রেসক্লাব সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক পান্না দত্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় প্রেসক্লাব কর্তৃপক্ষ শুধুমাত্র তাদের যে সকল সদস্য আবেদন করেছেন তাদের সুপারিশ করেছে। এর বাইরে কোনো তালিকা তৈরিতে মূলধারার সাংবাদিকদের প্রাচীন এই সংগঠনের সম্পৃক্ততা নেই। এমন কি কর্তৃপক্ষ ও প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১৬ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে করোনাকালীন ক্ষতিগ্রস্ত ৪৯ জন সাংবাদিককে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন। আমরা লক্ষ্য করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তি বিশেষ আর্থিক সহায়তা প্রদানের তালিকা তৈরি ও যাচাই বাছাই বিষয়ে মৌলভীবাজার প্রেসক্লাবকে জড়িয়ে মন্তব্য করেছেন। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের সংগঠনের যেসকল সদস্য আবেদন করেছেন শুধুমাত্র তাদের সুপারিশ করেছে প্রেসক্লাব। এর বাইরের তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি আমাদের সংগঠন অবগত নয় এবং এর সাথে আমাদের সম্পৃক্ততা নেই। এমনকি তালিকা তৈরিতে মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি বা সাধারণ সম্পাদকের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ করেননি।’
উল্লেখ্য, মৌলভীবাজারে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের জেলা প্রতিনিধি, ক্যামেরাপারসনসহ ৪৯ জনকে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে প্রদান করা হয়। প্রত্যেককে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























