মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে আরও ৬ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এসময় কেউ সুস্থ বা মারা যাননি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৬ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৯ দশমিক ৮ শতাংশ।
নতুন শনাক্ত ৬ জনের মধ্যে তিনজন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আর বাকি তিনজন শ্রীমঙ্গল উপজেলার।
এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬২ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৫১ জন। এছাড়া মারা গেছেন ৭২ জন।
দেশের করোনা পরিস্থিতি
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুসারে, দেশে ৩৩ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। একই সময়ে মারা গেছেন ২৬ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৬০৩ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























