ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২১

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৯৯ জনের করোনা জয়

মৌলভীবাজারে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭০ জনে। তবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৬৫ টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ শতাংশ। 

তবে নতুন করে কেউ মৃত্যুবরণ করেননি। 

এ পর্যন্ত জেলায় মোট ৮০৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। জেলার মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫০ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন।

নতুন শনাক্ত ৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ সদর হাসপাতালের ৪ জন, শ্রীমঙ্গলের ১ জন, বড়লেখার ২ জন, কুলাউড়ার ১ জন। এ নিয়ে জেলায় ৮ হাজার ৭০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

জিমেইলে আসছে ভয়েস ও ভিডিও কল সুবিধা

লাঠিটিলায় সাফারি পার্ক হবেই, কেউ ঠেকাতে পারবে না: পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

মৌলভীবাজারের এক বিশাল হৃদয়ের রাজনীতিবিদ

দেড় বছর পর স্কুল, প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে

'দয়া করে গাড়ি ধীরে চালান, এই জায়গায় আমি আমার মাকে হারিয়েছি’

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ