নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১২:১০, ২৪ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৫ শতাংশ
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে দারুণভাবে কমেছে করোনায় আক্রান্তের হার। যেখানে একসময় ৪০ শতাংশের উপরে ছিলো প্রতিদিনে শনাক্তের হার, সেখানে গত কয়েক সপ্তাহ থেকে ১০ থেকে ২০ শতাংশ ছিলো। এবার তা ২ দশমিক ৫ শতাংশে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৮০ টি নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫ শতাংশ। নতুন করে কেউ মৃত্যুবরণও করেননি।
এ পর্যন্ত জেলায় মোট ৮০৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ জন। জেলার মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৪ জন। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন।
নতুন শনাক্ত ২ জনের মধ্যে মৌলভীবাজার শ্রীমঙ্গলের ১ জন, কুলাউড়ার ১ জন। এ নিয়ে জেলায় ৮ হাজার ৭২ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ করোনায় মৃত্যুবরণ করেননি। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
ওঝা পিতার ঝাড়ফুঁক বাঁচাতে পারলো না ছেলেকে
এক পিশাচের নির্মমতা ও একজন দেবদূতের গল্প
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























