নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট: ২২:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২১
বৈশ্বিক জলবায়ু আন্দোলনের `ফ্রাইডেস ফর ফিউচার` পালনে
সিলেটে ইউথনেটের জলবায়ু ধর্মঘট
সিলেটে বৈশ্বিক জলবায়ু আন্দোলন, ফ্রাইডেস ফর ফিউচারের আহ্বানে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ এর সাথে একাত্মতা প্রকাশ করে ইউথনেট-সিলেটের স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী জলবায়ু ধর্মঘট পালন করেছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকায় এ ধর্মঘট পালিত হয়।
এ সময় বিভিন্না দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে ধর্মঘটিরা জাস্টিস ফর ক্লাইমেট চেঞ্জ স্লোগান দেওয়া হয়। ধর্মঘটের মূল বিষয় ছিলো- আপরুট দ্য সিস্টেম বা নিয়ম উপড়ে ফেলো অর্থাৎ বৈষম্যমূলক নীতি ও অবদমন থেকে পৃথিবী এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষকে সুরক্ষিত করা।
ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ আন্দোলনের ব্যানারে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, সিলেট ইউনিট ও ইসলামিক রিলিফ এর সদস্যদের মধ্যে অর্ধশত তরুণ-তরুণী এই কর্মসূচিতে অংশ নিয়ে আসন্ন জলবায়ু সম্মেলন কপ-২৬ এ প্রতিশ্রুতির ফুলঝুড়ির পরিবর্তে বিশ্বনেতাদের জরুরি কার্যক্রম গ্রহণের আহ্বান জানায়।

এই আসে অনুষ্ঠিতব্য মিলান যুব সম্মেলন ও প্রিকপ সামনে রেখে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানান তারা।
ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সিলেট ইউনিটের সমন্বয়ক দেলওয়ার হোসেন মান্না'র সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
ঘন্টাব্যাপি এই জলবায়ু ধর্মঘটে উপস্থিত ছিলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস সিলেট ইউনিটের সহ- সমন্বয়ক নাজমুন নাহিদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ পক্ষে রাশেদ আহমদ, ইয়ুথনেটের হুমায়রা জেবা,মাইশা নেওয়াজ,তামিম আহমেদ সাজন আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সুইডিশ পার্লামেন্টের সামনে সুইডেনের স্কুলপড়ুয়া ছাত্রী গ্রেটা থানবার্গ একটি প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। সেখানে লেখা ছিল, ‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’। তার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বের নানা প্রান্তের স্কুল পড়ুয়ারা ধর্মঘট পালন করে।
আইনিউজ/এসডি
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
ওঝা পিতার ঝাড়ফুঁক বাঁচাতে পারলো না ছেলেকে
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























