ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২, ২০ ফেব্রুয়ারি ২০২২

প্রবাসী স্ত্রীকে ছয় টুকরা : তিন আসামি ৮ দিনের রিমান্ডে

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসি থেকে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্নার ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় তিন আসামিকে আট দিনের রিমান্ডে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার দুপুর দেড়টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে তাদের তোলা হয়। আদালত পুলিশের পরিদর্শক বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- ধর্ষণের কথা ফাঁস করে দেবেন বলায় ছয় টুকরা করা হয় জোৎস্নাকে

তিনি জানান, পুলিশ ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভি এবং তার দুই সহযোগী অনজিৎ চন্দ্র গোপ ও অসীত গোপের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুরের একটি ফার্মেসি থেকে শাহনাজ পারভীন জোৎস্নার ৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন- সুনামগঞ্জে ওষুধের দোকান থেকে প্রবাসীর স্ত্রীর খণ্ডিত লাশ উদ্ধার

৩৮ বছর বয়সী নিহত জ্যোৎস্না জগন্নাথপুর পৌরসভার নয়াবাজার কলোনিতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন তিনি। তার স্বামী সুরুক মিয়া সৌদি আরব প্রবাসী।

নিহতের ভাই হেলাল মিয়া অভিকে প্রধান আসামি করে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

আইনিউজ/এম. আর/ এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়