নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা পরিষদ প্রাঙ্গণে চালু হবে এটিএম বুথ
জনসাধারণের ব্যাংকিং সুবিধা নিশ্চিতে এটিএম বুথ স্থাপনের জন্য মৌলভীবাজার জেলা পরিষদ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ হলরুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পক্ষে মৌলভীবাজারের ব্রাঞ্চ ম্যানেজার মো. শামছুল হুদা চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় আরও উপস্থিতি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমেদসহ ব্যাংক ও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, আগামী মার্চ মাসে পরিষদ প্রাঙ্গণে এই এটিএম বুথ চালু করার পরিকল্পনা রয়েছে। এ বুথ স্থাপনের ফলে আশপাশের স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, জেলা পরিষদের ঠিকাদার ও কর্মকর্তা-কর্মচারিদের ব্যাংকিং কাজে সুবিধা হবে।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























