Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ ৬০, শনাক্তের হার ১.৬ শতাংশ

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৬০ জন।  সোমবার (২১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   

প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১ দশমিক ৬ শতাংশ।  

নতুন শনাক্তের মধ্যে মধ্যে ১ জন সদরে এবং ১ জন শ্রীমঙ্গলের। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮৩৭ জনে।

সুস্থ হওয়া ৬০ জনের মধ্যে ৪৩ জন শ্রীমঙ্গলের এবং ১৭ জন কুলাউড়ার। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১১৮ জন।

আরও পড়ুন- শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মশালা

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৩৬ জন।

এছাড়া মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়