রুমান মজুমদার, স্পোর্টস প্রতিবেদক (মৌলভীবাজার)
আপডেট: ২১:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২২
নেছার আহমদ এমপি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট
তৃতীয় ম্যাচ হেরেও রান রেটে সেমিফাইনালে ফ্রেন্ডস গার্ডেন
নেছার আহমদ এমপি কাপ সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আর. এস. সোলজার্সের কাছে ৩ উইকেটে হেরেও নিট রান রেটে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ফ্রেন্ডস গার্ডেন।
টসে হেরে ব্যাট করতে নেমে আমীরের ৪১ বলে ৪৩, বিশালের ১৪ বলে ১৯ এবং বাদশার ২৫ বলে ১৯ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের মাঝারি সংগ্রহ পায় ফ্রেন্ডস গার্ডেন। আর এস সোলজার্সের পক্ষে ইমন ও ফাহাদ ২ টি করে উইকেট লাভ করেন।
আরও পড়ুন- মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ ৬০, শনাক্তের হার ১.৬ শতাংশ
১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রাঈদের ১৬ বলে ২৫,রাফির ১৮ বলে ২৪ এবং নাজিমের অপরাজিত ৪৯ বলে ৪৫ রানে ১৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আর এস সোলজার্স।
ফ্রেন্ডস গার্ডেনের অনুপ, রাজু, নাঈম ২টি করে উইকেট লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নাজিম।
৩টি দলের সমান ৪ পয়েন্ট হলেও নীট রান রেটে শাহমোস্তফা লিজেন্ডস গ্রুপ চ্যাম্পিয়ন ও ফ্রেন্ডস গার্ডেন গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে যায়।
আরও পড়ুন- শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মশালা
সমান ৪ পয়েন্ট নিয়ে নীট রানরেটে ৩য় হয়ে টুর্ণামেন্ট থেকে বিদায় নেয় হট ফেভারিট আর.এস.সোলজার্স।
ম্যাচ পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন ও নুরুল ইসলাম। স্কোরার ছিলেন ফরহাদ।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























