ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩২, ২২ ফেব্রুয়ারি ২০২২

নেছার আহমদ (এমপি) সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট

গত আসরের চ্যাম্পিয়নদের বিদায় করে সেমিফাইনালে মৌলভীবাজার স্করপিয়ন

সিপিএএম ক্রিকেট টুর্ণামেন্টে নিজেদের  ৩য় ম্যাচে প্রথম দুইম্যাচ জিতে আকাশে উড়তে থাকা গত আসরের চ্যাম্পিয়ন ক্রিকেট ষ্টারসকে ৭ উইকেটে  হারিয়ে সেমিফাইনালে মৌলভীবাজার স্করপিয়ন। টসে জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে ক্রিকেট ষ্টারস।

একমাত্র হানজালা ছাড়া কেউ দাঁড়াতেই পারেননি স্পিন নির্ভর মৌলভীবাজার স্করপিয়নের সামনে।
২০ ওভারে  ৮ উইকেট হারিয়ে তারা ১২২  রান করে।

হানজালা  ৪০ বলে ৪৭, সামী করেন ১৫ রান।রনি,শাহরুক,আফুয়ান ২টি করে উইকেট লাভ করেন।
১২৩  রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সালমান ৩০,বাপ্পা ২১ ও শাওনের অপরাজিত ২৬ রানে ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্করপিয়ন মৌলভীবাজার। ক্রিক ষ্টারসের পক্ষ্যে হানজালা ২ উইকেট লাভ করেন।

৭ উইকেটে জিতে নীট রানরেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছে যায় মৌলভীবাজার স্করপিয়ন।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রনি খাঁন।

৩ দলের সমান চার পয়েন্ট হলেও নীট রানরেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পৌঁছে যায় মৌলভীবাজার স্করপিয়ন আর ৩য় হয়ে ১ম রাউন্ড থেকেই বিদায় নিলো গত আসরের চ্যাম্পিয়ন ক্রিকেট ষ্টারস।

আইনিউজ/এমজিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়