সিলেট প্রতিনিধি
আপডেট: ১৭:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২২
জৈন্তাপুরে পোল্ট্রি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুরে এক পোল্ট্রি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নিজপাট পানিয়ারাহাটি এলাকায় অবস্থিত এ.কে টাওয়ারের তৃতীয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত পোল্ট্রি ব্যবসায়ীর নাম মো. আনিসুর রহমানের (৩৯)। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার ভাতাকান্দি গ্রামের মোস্তফা কামাল ভূইয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর স্টেশন বাজারে একটি পোল্ট্রি মোরগের ব্যবসা করে ভাড়া বাসায় থাকতেন নিহত আনিসুর রহমান। বুধবার সকালে তিনি বাসা হতে বের না হওয়ায় স্থানীয়রা তাকে ডাকাডাকি করা হলে কোনো সাড়া শব্দ না পেলে প্রতিবেশীরা তার জানালা দিয়ে দেখতে পান, বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন।
আরও পড়ুন- রাজনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা
ঘটনার বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌছে বিভিন্ন তল্লাশি করে দরজা ভেঙে ঝুলন্ত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। অধিকতর তদন্তের জন্য নিহতের লাশ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন- ওসির বদলির দাবি : রাজনগরে চেয়ারম্যানদের আইনশৃঙ্খলা সভা বর্জন
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, পুলিশ সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করেছে। অধিকতর তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন আলামত দেখে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























