Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ১০:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২২

ওসমানী মেডিকেলের ছাত্রাবাসের দখল নিয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

সিলেট ওসমানী মেডিকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাস দখল করা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রিকাবীবাজার এলাকার ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়।

জানা গেছে, শামসুদ্দিন ছাত্রাবাসের দখল নিতে অবস্থান নিয়েছিলো ছাত্রশিবিরের কর্মীরা। তখন ছাত্রলীগের সাথে তাঁদের সংঘর্ষ বাঁধে।

পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে ছাত্রলীগ-শিবির টানটান উত্তেজনা বিরাজ করছে ছাত্রাবাস এলাকায়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএমন আশরাফউল্লাহ তাহের বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্রবাস এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়